মিরসরাইয়ে যাত্রীবাসী বাস উল্টে নিহত ১, আহত ৩০

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে এক পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ওই বাসের অন্তত ৩০ জন যাত্রী। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পথচারীর নাম সেতারা আক্তার (৩৫)।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বড়তাকিয়া চক্ষু হাসপাতালের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিল পথচারী সেতারা আক্তার। এ সময় চট্টগ্রাম ফেনী রুটে চলাচলকারী স্টার লাইন পরিবহনের একটি বাস তাকে বাঁচাতে গিয়ে মহাসড়কের উপরেই উল্টে যায়। শেষ পর্যন্ত গাড়ি চাপায় মারা যান ওই নারী।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে। দুর্ঘটনার পর মিনিট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেইনে প্রায় ১৫ মিনিট যানজট ছিলো। পরে দুর্ঘটনায় কবলিত গাড়ি উদ্ধার করলে যানজট নিরসন হয়।

 

ইত্তেফাক/এএম