ফুটবল খেলোয়াড় সেজে ডাকাতি!
প্রকাশ : ১৮ জুন ২০১৪, ২২:১৭
সারা বিশ্বে এখন ফুটবল বিশ্বকাপের জোয়ার বইছে। মানুষ বিশ্বকাপে মেতে উঠেছে। কেউ জার্সি পরে, কেউবা পতাকা উড়িয়ে বিশ্বকাপের আনন্দে নেচে গেয়ে বেড়াচ্ছেন। সবাই যখন বিশ্বকাপে নিজ দেশের জন্য অর্থ খরচ করছেন, তখন জার্মানির একদল ডাকাত সুযোগের সদ্ব্যবহার করলো। নিজ দেশের জার্সি এবং পতাকা নিয়ে ডাকাতি করতে গেল!
গত সোমবার জার্মানি ফুটবল দল যখন ব্রাজিলে পর্তুগালকে হারাতে ঘাম ঝরাচ্ছিল। তখন কতিপয় ডাকাত ব্যস্ত ছিল একটি স্বর্ণের দোকানে ডাকাতি করতে। রাজধানী বার্লিনের ক্রিস্ট জুয়েলারিতে তিনজন ডাকাত প্রথমে জার্সি এবং পতাকা নিয়ে প্রবেশ করে। কিন্তু দোকানের কোনো কর্মচারী কিংবা কর্মকর্তা তাদের উদ্দেশ্য সম্পর্কে বুঝতে পারেনি। তারা সবাইকে ভয় দিয়ে দোকান থেকে বের করে দেয়। এরপর তারা স্বর্ণ ডাকাতি করে নিয়ে চলে যায়। সবাই ডাকাতির দৃশ্য প্রত্যক্ষ করলেও কিছুই করতে পারেননি। ডাকাতি ঘটে মাত্র দুই মিনিটে! দোকান কর্তৃপক্ষ জানিয়েছেন, আমরা সবাইকে দেখেছি। তবে মামলা করতে সময় লাগবে। এছাড়া কী পরিমাণ সোনা ডাকাতি হয়েছে সেই বিষয়েও কিছু জানাননি মালিক। দেশের কলঙ্ক বটে! - ইউপিআই