রংপুর জেলা ও মহানগর কমিটি বাতিলে বিএনপি নেতা-কর্মীদের অনশন
প্রকাশ : ১৮ জুন ২০১৪, ২২:১৮
রংপুর জেলা ও মহানগর কমিটি বাতিলের দাবিতে বিএনপির পদ বঞ্চিত নেতা-কর্মীরা নগরের গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে গতকাল বুধবার প্রতীকী অনশন কর্মসূচী পালন করে। সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া এই প্রতীকী অনশন দুপুর ১টা পর্যন্ত চলে।
অনশন চলাকালে বক্তব্য রাখেন—বিএনপি নেতা শহিদুল ইসলাম মিজু, যুবদল কেন্দ্রীয় নেতা রইচ আহম্মেদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আব্দুস ছালাম, ছাত্রদল কেন্দ্রীয় নেতা মাহফুজ-উন-নবী ডন, জেলা কৃষক দলের সভাপতি আলহাজ্ব আবু তাহের, জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক শামছুল হক ঝন্টু প্রমুখ। বক্তারা বলেন, কমিটি বাতিলের দাবিতে আগামী দিনে জেলার ৮টি উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের সাথে আলোচনা করে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।