চাঁদপুরের হাজীগঞ্জে নুরুল ইসলাম পাটওয়ারি (২২) নামে এক দৃষ্টি প্রতিবন্ধি যুবক খুন হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের বড়কুল-এন্নাতলী মাঠ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। নুরুল ইসলাম এন্নাতলী গ্রামের পাটওয়ারি বাড়ির দৃষ্টিপ্রতিন্ধি আবুল বাসার পাটওয়ারির ছোট ছেলে।
নুরুল ইসলাম পাটওয়ারীর পরিবারে ৫ সদস্যের মধ্যে চারজনই দৃষ্টি প্রতিবন্ধি। তার ভাই খোরশেদ আলম, এক বোন ও বাবা আবুল বাসার জন্মগত দৃষ্টি প্রতিবন্ধি।
আবুল বাসার মঙ্গলবার সকালে বলেন, ‘আমার ছেলেকে খুন করা হয়েছে। সোমবার রাতে কতিপয় ব্যক্তি বাড়িতে গিয়ে হুমকি-ধামকি দেয়।’
আরো পড়ুন : নানীসহ বিভিন্ন এলাকায় বুধবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেন ও অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি জানান, এ ঘটনায় কাউসার আলম নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি