ফুটবল নিয়ে দুই তারকা

সালমান খান ও জন আব্রাহাম। দুজনার চরিত্রগত দিক দিয়ে রয়েছে ব্যাপক মিল। এদিকে আসছে ঈদে সালমান রিলিজ দিচ্ছেন তার নতুন ছবি ‘কিক’। ছবিটির প্রমোশনে তাই যেখানেই যাচ্ছেন ফুটবলে কিক মেরেই তার ঘোষণা দিচ্ছেন। নামের সাথে সময় আর সবকিছু এতটা মিলে যাওয়ায় বেজায় খুশি তিনি। অন্যদিকে জন আব্রাহাম এবারে ভারতে ফিফার ওয়ার্ল্ডকাপ প্রমোশনের অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বসেডর হিসেবে নিযুক্ত করেছেন সে দেশের ফুটবল ফেডারেশন। এ কারণে নিজের চাকরির মতোই প্রিয় ফুটবল নিয়ে সবাইকে উদ্বুদ্ধ করছেন।