বিপাশার শ্লীলতাহানীর চেষ্টা!

এমনিতে জনশ্রুতি আছে যে, বিদেশে গেলে তারকারা প্রবাসীদের কাছেও একেবারে সাধারণ হয়ে যান। আর আমেরিকার মতো দেশ হলে তো কথাই নেই। বেশ কয়েকদিন ধরেই আমেরিকায় নিজের মতো সময় কাটাচ্ছিলেন বিপাশা বসু। এর ভেতরে একটি মলে যান নিজের জন্য কিছু কিনতে। সেখানেই বিপাশা বসুর ড্রেসআপ দেখে একদল তরুণ তাকে বিভিন্নভাবে বিরক্ত করতে থাকে। প্রথমদিকে বিপাশা ভেবেছিলেন, হয়তো তারা বিপাশার ভক্তকূল। কিন্তু এক পর্যায়ে কাছাকাছি গিয়ে যখন টের পেলেন তারা বিপাশাকে চেনেন না, তখন বেশ খানিকটা ভয়ও পেয়ে যান। তখন রাতের বয়সটাও অনেকখানি। নিজের ফ্ল্যাটে যেতেও অনেকদূরের পথ। তাই অনেকক্ষণ মলে বসে তারপর পরিচিত বন্ধুকে ডেকেই এনে মল থেকে বের হন।