থানায় জিডি করলেন সামিনা চৌধুরী
প্রকাশ : ১৯ জুন ২০১৪, ২০:১৬
গত ১৬ জুন এফডিসিতে একটি টেলিভিশন চ্যানেলের ঈদ প্রোগ্রামের শুটিং চলাকালে চুরি হয়ে গেছে সামিনা চৌধুরীর মুঠোফোন। অনেক চেষ্টা-খোঁজাখুঁজি করেও ইউনিটের লোকজন বের করতে পারেনি চুরি যাওয়া মুঠোফোন। অপ্রত্যাশিত এই ঘটনায় হতাশ হয়ে শেষমেশ তেজগাঁ থানায় জিডি করতে বাধ্য হলেন তিনি। এই ব্যাপারে বিস্তারিত জানতে চাওয়া হলে সামিনা চৌধুরী ইত্তেফাককে জানান, ‘বিস্তারিত জানিয়ে আর কী হবে? চুরি যাওয়া মুঠোফোন ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। মনটা তাই ভীষণ খারাপ।’