এক কার্যদিবস পর ফের কমলো সূচক
প্রকাশ : ১৯ জুন ২০১৪, ২০:১৭
একদিন সামান্য উত্থানের পর গতকাল সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় শেয়ারবাজারে সূচক নিম্নগতি হয়েছে। অন্যদিকে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর ও লেনদেন আগের কার্যদিবস থেকে কিছুটা বেড়েছে।
গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ২৯৮টি কোম্পানির ৫ কোটি ৭১ লাখ ৯০ হাজার ৬৪৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ২৬৬ কোটি ১ লাখ ৮২ হাজার ১৮২ টাকা। যা আগের দিনের চেয়ে ৩২ কোটি ৯ লাখ টাকা কম।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে গতকাল ১২ পয়েন্ট কমে ৪৩২৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২ দশমিক ৮২ পয়েন্ট কমে ১৬০৩ দশমিক ৪৬ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ৬ দশমিক ৯৫ পয়েন্ট কমে ৯৯২ দশমিক ৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ২৯৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ারের।
লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, এসিআই, বিএসআরএম স্টিল, স্কয়ার ফার্মা, বেক্সিমকো, ইউনাইটেড এয়ার, বিএসসিসিএল, লঙ্কাবাংলা ফিন্যান্স ও বিএটিবিসি।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:-সন্ধানী ইন্স্যুরেন্স, রূপালী লাইফ, বঙ্গজ, প্রোগ্রেসিভ লাইফ, ৬ষ্ঠ আইসিবি, এসিআই, ইউনাইটেড এয়ার, স্টান্ডার্ড ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ও আরামিট সিমেন্ট।
অন্যদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৮২৬৩ পয়েন্টে। সিএসইতে মোট ১৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ৮৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২০ কোটি ৩৮ লাখ টাকার।