ভালুকায় কাঁঠাল পাকাতে রাসায়নিক পদার্থ ব্যবহার

উপজেলার বিভিন্ন এলাকায় মৌসুমী ব্যবসায়ীরা কাঁঠাল পাকাতে রাসায়নিক পদার্থ ব্যবহার করছে। বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, উপজেলার মল্লিকবাড়ী এলাকার কয়েকজন ব্যবসায়ী বাগান থেকে কাঁঠাল ক্রয় করে তাতে রাসায়নিক পদার্থ মেশাচ্ছে। ওই এলাকার স্থানীয় কাঁঠাল ব্যবসায়ীরা প্রতি বছর এলাকা থেকে কম দামে কাঁঠাল ক্রয় করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রি করে থাকে। ব্যবসায়ী আঃ সাত্তার জানান, তারা বাগান থেকে কাঁচা কাঁঠাল কেটে প্রথমে এক জায়গায় স্তূপ করে রাখি। পরে ওই কাঁঠালগুলোতে প্রথমে একটি লম্বা লোহার রড দিয়ে মাঝের অংশ ছিদ্র করে তাতে লবণ পানি ঢুকাই, কিছুক্ষণ পর ওই সব কাঁঠাল একটি বদ্ধ ঘরে পলিথিন দিয়ে মুড়িয়ে রাখি। একদিন পর কাঁঠালগুলো পেকে যায়। পরে ওই সব কাঁঠাল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকি।