শৈলকুপায় ইউপি চেয়ারম্যানের বাড়ি ভাংচুর

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফিরোজ বিশ্বাসের ভাটই বাজারের বাসায় আওয়ামী লীগের লোকজন হামলা, ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ করা হয়েছে। বুধবার সন্ধ্যার আগে এ হামলার ঘটনা ঘটে। চেয়ারম্যান ফিরোজ বিশ্বাস অভিযোগ করেন, বুধবার বিকাল ৬টার দিকে চাঁদপুর গ্রামের কিবরিয়া. বিল্লাল, বুলবুল টিট, পিকুল ও মিজু তার বাড়িতে হামলা চালায়। তারা ভাংচুর করে এবং ৩ লাখ ৯৪ হাজার টাকা নিয়ে যায়। হামলার সময় তিনি বাড়ি থেকে পালিয়ে যান। শৈলকুপা থানার এস আই অশিকুর রহমান জানান, চেয়ারম্যানের অভিযোগ ‘সত্য নয়’। গরু বিক্রির টাকা নিয়ে বিরোধ ছিল। তার জের ধরে কয়েকজন চেয়ারম্যানের বাড়িতে গিয়ে জানালা দরজায় বাড়ি দেয়। ভাংচুর বা টাকা লুটের কোন ঘটনা ঘটেনি বলে তিনি জানান। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।