নগরকান্দায় বিএনপি নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবু খানের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে। এ উপলেক্ষে গত বুধবার বিকালে উপজেলা পুরাপাড়া ইউনিয়নের বনকগ্রাম বাজারে পুরাপাড়া ইউনিয়ন আওমী লীগের আয়োজনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ সোবহান মিয়ার সভাপতিত্বে কর্মীসভা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার ফজলুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান, পুরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিক সরদার, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মিয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহাদত্ হোসেন।