নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা
প্রকাশ : ১৯ জুন ২০১৪, ২১:১৭
সন্ত্রাসীদের আক্রমণে সৃষ্ট ক্ষত না শুকাতেই আবার সন্ত্রাসীরা হামলা চালিয়েছে এক প্রতিবাদী যুবকের উপর। হামলায় এবার যুবক কামরুল নিহত হয়েছেন। বুধবার ভোরে নরসিংদী শহরের নাগরিয়াকান্দী মহল্লায় এই হত্যাকাণ্ড ঘটে। বৃহস্পতিবার মামলা হয়েছে। জানা গেছে, মাস তিনেক আগে এলাকার কতিপয় বখাটে সন্ত্রাসী এলাকার একটি মেয়েকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করতো। কামরুল এই ঘটনার প্রতিবাদ করায় সন্ত্রাসীরা তাকে এলোপাতারি কুপিয়ে জখম করে। মারাত্মক আহত অবস্থায় তিনি অনেক দিন হাসপাতালে চিকিত্সা শেষে সম্প্রতি বাড়ি ফিরে যান। কিন্তু বখাটে সন্ত্রাসীরা তার পিছু ছাড়েনি। বুধবার ভোরে তার বাড়ির পাশে সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। তারা কামরুলকে এলোপাতারি কোপায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।