রাজবাড়ীতে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা
প্রকাশ : ১৯ জুন ২০১৪, ২১:১৮
বৃহস্পতিবার সকালে রাজবাড়ী জেলা শহরের ২নং রেলগেট এলাকায় এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঐ ছাত্রের নাম মৃদুল মোল্লা (১৬)। তার পিতার নাম মমিন মোল্লা। বাড়ি জেলা সদরের দাদশী ইউনিয়নের আগমারী গ্রামে।
নিহতের পিতা জানান, সকালে রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী মৃদুলকে পূর্ব বিরোধের জের ধরে কৌশলে জেলা শহরের বেড়াডাঙ্গা গ্রামের ৩/৪ জন দুর্বৃত্ত ডেকে নিয়ে যায়। দুর্বৃত্তরা সে সময় প্রকাশ্য জেলা শহরের ২ নং রেলগেট এলাকায় মৃদুলের পেটসহ শরীরের বিভিন্ন স্থান কুপিয়ে জখম করে। তার চিত্কারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত বলে ঘোষণা করেন।