সাবস্টেশন বিস্ফোরণে ফেনী শহর ছিল ১২ ঘণ্টা বিদ্যুিবহীন
প্রকাশ : ১৯ জুন ২০১৪, ২২:১১
জেলার বিদ্যুত্ বিভাগের গ্রিড লাইনের সাবস্টেশনে ‘রহস্যজনক’ কারণে বিস্ফোরণ ঘটলে গত বুধবার সন্ধ্যা ৭টা থেকে ফেনী শহরের একটি বিশাল এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। পরে রাত সাড়ে ৩টার দিকে বিদ্যুত্ বিভাগের লোকজন কাজ করার পর বিদ্যুত্ সচল হলেও গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পুনরায় সাবস্টেশনের বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় সারাদিন ফেনী শহরের বিশাল এলাকা বিদ্যুিবহীন হয়ে পড়ে। বিকাল সাড়ে ৫টার দিকে পুনরায় বিদ্যুত্ সচল হয়।
বিদ্যুত্ বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ কয়েকজন সহকারী প্রকৌশলীর সাথে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোনে তাদের পাওয়া যায়নি। নাম প্রকাশ না করার শর্তে বিদ্যুত্ বিভাগের এক কর্মকর্তা বলেন, ঘনঘন বিদ্যুত্ সাবস্টেশনের বিস্ফোরণ ‘রহস্যজনক’। এ ব্যাপারে তদন্ত করলে মূল রহস্য উদঘাটন করা যাবে বলে তিনি জানান।