ইনফরমেশন সার্ভিসেসের
১৯তম বার্ষিক সাধারণ
সভা অনুষ্ঠিত
প্রকাশ : ১৯ জুন ২০১৪, ২২:১২
ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারণ সভা গত ১৭ জুন রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি সাঈদ হোসেন চৌধুরী।
বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল আলম বীর প্রতীক। উপস্থাপিত প্রতিবেদন নিয়ে সভায় উপস্থিত শেয়ার হোল্ডাররা বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। —প্রেস বিজ্ঞপ্তি