চট্টগ্রাম বন্দর পরিচালক মহিবুল হক জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি

চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মহিবুল হককে ঢাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসাবে বদলি করা হয়েছে। তিনি চট্টগ্রামে বন্দর সচিবের অতিরিক্ত দায়িত্বও পালন করছিলেন। বন্দরের পরিচালক প্রশাসন মহিবুল হক গতকাল বৃহস্পতিবার ইত্তেফাককে জানান, বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে তার বদলির আদেশ হয়েছে বলে তিনি শুনেছেন। তবে চিঠি এখনো হাতে আসেনি। তিনি জানান, প্রশাসনের ক্যাডার সার্ভিসে তিনি জয়েন সেক্রেটারির পদ মর্যাদার কর্মকর্তা।