টুইটারে বিশ্বকাপ
প্রকাশ : ২০ জুন ২০১৪, ১৯:৩৭
কোস্টারিকাকে যদি হারাতে পারি, তাহলে আমি ইংল্যান্ডের রাণীর কাছ থেকে একটা চুম্বন চাই। আর অবশ্যই সেটা গালে।
— মারিও বালোতেল্লি
এই মুহূর্তে আগুন ঝরাচ্ছেন লুইস সুয়ারেজ। কি অসাধারণ এক হেড। কি আশ্চর্য চিন্তাশক্তি। ওর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার বোকামি এবার আর কেউ করবে না!
— ফারহান আখতার
সুয়ারেজ: বিস্ময়কর!
— রিও ফার্দিনান্দ
একাদশ নিয়ে রয় হজসন কি করলেন এখনও ঠিক বুঝতে পারলাম না। আমার মনে হয় রয় বার্কলে একটা সুযোগ পেতে পারতেন।
— ওয়েন রুনি
নেদারল্যান্ডের সমর্থকরা সত্যি অসাধারণ। তাদের একেকটি ছবি দেখছি আর আনন্দের মাত্রাটা দ্বিগুণ হচ্ছে।
— রবিন ফন পার্সি
১০০ তম ম্যাচে দলের কাছে অভিবাদনটা আমার চিরজীবন মনে থাকবে। রাজা ও রাণীর সঙ্গ পাওয়াটাও ছিল দারুণ এক ব্যাপার।
— ওয়েন্সলি স্নাইডার
নেইমার, ওর সকল নজর এখন খেলার দিকে। কারও কথায়ও ওর এখন কিছু হবে না। ওর ভাবনা এখন কেবলই গোল নিয়ে। ওকে ওর কাজটা করতে দিন।
—ড্যানি অ্যালভেজ
কেমন লাগছে ব্রাজিল? পরিবেশটা কেমন? আমাদের ফুটবলই বা কেমন মনে হচ্ছে? নিজের কথাগুলো জানাতে ভুলবেন না যেন!
—ডেভিড লুইজ
বিদায়, তবে আবারও ফিরে আসবো। আমার জন্য অপেক্ষা করুন!
— নেইমার