আজ ছন্দে ফিরবে আর্জেন্টিনা

আজ অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ ইরান। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই প্রথম রাউন্ড শেষ করবে আর্জেন্টিনা—এটা অনেকটাই জানা কথা। তবে দেখার বিষয় আজ তারা কতটা ছন্দে ফিরতে পারে। ইরান আমারদের এশীয় দেশ। এই কারণে আমি চাই তারাও কিছু চমক দেখাক। পারলে হারিয়ে দিক আর্জেন্টিনাকে। তবে ইরানের কৌশল যেহেতু রক্ষণাত্মক, সেহেতু তাদের কাছ থেকে গোল আশা করারও ঠিক হবে না। দেখার বিষয় তারা কতক্ষণ আর্জেন্টিনাকে গোল বঞ্চিত রাখতে পারে। ইরানের কৌশলের কারণেই আর্জেন্টিনা খেলতে পারবে তাদের চিরায়ত আক্রমণাত্মক ফুটবল। ছন্দে ফেরার ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাই। আর্জেন্টিনা বনাম ইরান রাত ১০টা জার্মানি বনাম ঘানা রাত ১টা নাইজেরিয়া বনাম বসনিয়া ভোর ৪টা সরাসরি :বিটিভি, মাছরাঙা টিভি ও গাজী টিভি