ঝালকাঠিতে পাঁচ মাস বয়সী ভ্রূণ উদ্ধার

ঝালকাঠিতে পাঁচ মাস বয়সী ভ্রূণ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে শহরের সুগন্ধা নদী তীরের লিচুতলা এলাকা থেকে ভ্রূণটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, অবৈধভাবে কেউ গর্ভপাত ঘটিয়ে ভ্রূণটি ফেলে রেখে যায়। 

পুলিশ ও স্থানীয়রা জানান, শহরের লিচুতলা এলাকায় দুপুরে স্থানীয় লোকজন একটি ব্যাগের ভেতর ভ্রূণটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তা উদ্ধার করে। সোমবার রাতে অবৈধ গর্ভপাত ঘটিয়ে কেউ নবজাতকের লাশটি নদী তীরে ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে। 

আরও পড়ুন: জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ঝালকাঠি থানার উপ-পরিদর্শক মো. আবু হানিফ বলেন, ভ্রূণটির সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এটি দাফনও সম্পন্ন হয়েছে।

ইত্তেফাক/কেকে