৪ লাখ মানুষ পাচ্ছে আর্সেনিক মুক্তি পানি

গোপালগঞ্জ জেলায় আর্সেনিক মুক্ত নিরাপদ পানি পাচ্ছেন প্রায় চার লাখ প্রান্তিক জনগোষ্ঠী। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চলতি অর্থ বছরে আর্সেনিক নিরসন প্রকল্পের আওতায় জেলার পাঁচ উপজেলায় তিন হাজার পাঁচশ ৯৫টি আর্সেনিক মুক্ত নিরাপদ পানির উৎস স্থাপন করেছে।

গোপালগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, জেলার ৭৫ ভাগ নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক ও আয়রন থাকায় তা ব্যবহারের অনুপযোগী। নিরাপদ পানি সরবরাহে পাঁচ উপজেলায় ১০ হাজার নিরাপদ পানির উৎস সৃষ্টি করতে গভীর নলকূপ, আরও প্লান্ট, সিটকে প্লান্টসহ বিভিন্ন প্লান্ট স্থাপনের কাজ শুরু করেছে। আগামী তিন অর্থ বছরের মধ্যে বাকি পানির উৎস গুলো স্থাপন করে গোপালগঞ্জে আর্সেনিক মুক্ত নিরাপদ পানি সরবরাহ করা হবে। 

গোপালগঞ্জ সদর উপজেলার বলাকইড় গ্রামের লিয়াকত হোসেন মোল্লা (৬৫) বলেন, ‘আর্সেনিক মুক্ত নিরাপদ সুপেয় পানি পেয়েছি। আমরা খুবই খুশি। ’

গোপালগঞ্জ সদর উপজেলার শিবপুর গ্রামের হনুফা বেগম (৫২) বলেন, ‘আগে ৫/৬ কিলোমিটার দূর থেকে পানি আনতে হতো। এ বছর সরকার আমার বাড়িতে কল দিয়েছে।’

আরও পড়ুন: জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র তালুকদার বলেন, প্রকল্প শেষ হলে আর্সেনিক প্রবণ এ জেলায় আর্সেনিক মুক্ত নিরাপদ পানি সরবরাহ করে জেলাকে আর্সেনিক মুক্ত করা হবে।

ইত্তেফাক/অনি