সিংগাইরের ১৪টি প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষক নেই
সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২০ জুন ২০১৪, ২০:৫২
সিংগাইর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৯৬ টি । এর মধ্যে দীর্ঘ দিন ধরে ১৪ টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। কাজ চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে ।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায় , প্রধান শিক্ষক না থাকা বিদ্যালয়গুলো হলো আটিপাড়া চর পল্টন সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রিফায়েত সরকারি প্রাথমিক বিদ্যালয়, মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,পাড়িল নওয়াধা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোলাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাইল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, সারারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ জামশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর জামশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ সারারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম জামশা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রধান শিক্ষক না থাকায় পাঠদানে বিঘ্ন ঘটায় কাঙ্ক্ষিত ফলাফলে অর্জনেও পিছিয়ে রয়েছে এই বিদ্যালয়গুলো। ভাল লেখাপড়া করানোর জন্য অনেক অভিভাবক বাচ্চাদের অন্যত্র নিয়ে যাওয়ার চিন্তা করছেন ।