খোলা জায়গায় পোড়ানো হচ্ছে ব্যাটারি
ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা
প্রকাশ : ২০ জুন ২০১৪, ২০:৫৩
বাগেরহাট জেলার ফকিরহাট শ্যামবাগাত বেরবেড়ি এলাকায় খোলা স্থানে ব্যাটারী এসিডে-পুড়িয়ে শিশা তৈরি করায় বাতাসে মিশছে বিষ, পরিবেশ হচ্ছে দূষণ। প্রতিনিয়ত রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে মানুষ। ইতিপূর্বে একাধিকবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও চোরাই মালামাল সহ র্যাব পুলিশ অভিযান চালিয়ে মালামাল উদ্ধার করে মামলা দায়ের করলেও অদ্যাবধি তা বন্ধ হয়নি। বিভিন্ন মোবাইল কোম্পানির টাওয়ার থেকে চোর সিন্ডিকেটে এনে দেওয়া ব্যাটারীসহ বিভিন্ন যানবাহনের ব্যাটারী হচ্ছে শিশা তৈরির প্রধান কাঁচামাল। তা খোলা চুল্লিতে এসিড সহ পুড়িয়ে শিশা বের করা হয়।