দাউদকান্দিতে ডিজিটাল মেলা উদ্বোধন

গতকাল শুক্রবার দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে ৩ দিনব্যাপী ডিজিটাল মেলা উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুঁইয়া এমপি। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদ উর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার ভূমি মাসুদ উর রহমান মোল্লা। মেলায় উপজেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের ৯টি স্টল স্থান পায়।