পায়রা নদীতে অস্বাভাবিক জোয়ার ১৫টি গ্রাম প্লাবিত

বঙ্গোপসাগরসহ উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্ক সংকেত এবং পূবালী বাতাসের কারণে বুধবার আমতলীর পায়রা নদীতে জোয়ারের সময় স্বাভাবিকের চেয়ে দেড় থেকে দু’ফুট বেশি পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। গ্রামগুলোর মধ্যে রয়েছে: ছোট অংকুজানপাড়া, মরা নিদ্রা, তেঁতুলবাড়িয়া, নলবুনিয়া, আশারচর, সখিনা, জয়ালভাংগা, পশুরবুনিয়া, ঘোপখালী, লোছা, বৈঠাকাটা, আঙুলকাটা, গুলিশাখালী, ডালাচারা ও হরিদ্রাবাড়িয়া। পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী বেড়িবাঁধের ঢালে বসবাসকারীদের হয়েছে মরণদশা। ঘরবাড়ির চুলা পানিতে তলিয়ে যাওয়ায় দুপুরে অনেকের ঘরে রান্না করতে না পারায় উপোস করে কাটাতে হয়েছে।