ফুলবাড়িতে নেশাগ্রস্ত ছেলেকে পুলিশে দিলেন মা
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ : ২০ জুন ২০১৪, ২১:০৬
ফুলবাড়িতে গতকাল শুক্রবার নেশা আসক্ত বাদল চন্দ্র রায় (২৯) নামে এক ছেলেকে পুলিশে সোপর্দ করলেন মা।
মা মিনতী রানী রায় বলেন, বাদল নেশাগ্রস্ত হয়ে গভীর রাতে বাড়িতে স্ত্রী ও সন্তানসহ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধর করে আসছে। গত বৃহস্পতিবার ঘরের খড়ের চালায় আগুন ধরিয়ে দেয়। তার অত্যাচারে বাড়ির লোকজনসহ প্রতিবেশিরাও অতিষ্ঠ। অনেক চেষ্টা করেও ভালো করতে না পেরে বাধ্য হয়ে থানা পুলিশের হাতে তাকে তুলে দেয়া হয়েছে।
থানার ওসি এবিএম রেজাউল ইসলাম বলেন, মিনতী রায়ের অভিযোগের ভিত্তিতে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করেছেন।