সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নেত্রকোনায় মানববন্ধন

সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রসহ ৩ ছাত্রের মর্মান্তিক মৃত্যুর কারণে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেয়ার দাবিতে গতকাল বৃহস্পতিবার নেত্রকোনা শহীদ মিনারের সামনে ‘আমরা নেত্রকোনাবাসী’র ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক, শ্রেণি-পেশা, সুশীল সমাজের অভিভাবকরাসহ প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে বক্তারা সড়ক দুঘর্টনা প্রতিরোধে স্থানীয় প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জেলা শহরে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নসিমন, করিমন, ভটভটি, হ্যান্ড ট্রলি, পাওয়ার ট্রলিসহ সকল প্রকার ভারী যানবাহন চলাচল বন্ধের দাবি জানান। বক্তব্য রাখেন সুজন সভাপতি শ্যামলেন্দু পাল, যুবনেতা মনোয়ার জাহার সুজন প্রমুখ।