পৃথক দুর্ঘটনায় নিহত ১৩

দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ১৩ জন নিহত। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের। সখীপুরে দুর্ঘটনা এড়াতে গিয়ে সহোদর দুই হাজীর মৃত্যু সখীপুরে দুর্ঘটনায় আলহাজ্ব মর্তুজ আলী (৬৫) ও আলহাজ্ব মোকতার আলী (৬০) নামের দুই সহোদরের মৃত্যু হয়েছে। এ সময় মো.খলিলুর রহমান (৩২), মো.আজাহার আলী (৩৫) ও মো.হাবিবুর রহমান (৩০) নামের তিন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহতদের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার উপজেলার কাহারতা গ্রামের রামখাপাড়ায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এ দুর্ঘটনা ঘটে। মর্তুজ আলীর টিনের ঘরের উপর দিয়ে বিদ্যুতের একটি লাইন সরবরাহ করা হয়। ওই লাইনের তার ঘরের চালা স্পর্শ করে দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা থেকে দুই সহোদর আলহাজ্ব মর্তুজ আলী ও আলহাজ্ব মোকতার আলী প্রতিবেশী তিনজনকে নিয়ে শুক্রবার বৃষ্টির সময় একটি সিমেন্টের খুঁটি দিয়ে ওই লাইনটি উঁচু করতে গেলে খুঁটিটি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে দুই সহোদরের মৃত্যু হয়। বোদায় পানিতে ডুবে এক যুবকের মৃত্যু পঞ্চগড় বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের জলাপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে সুজন (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। ইউপি চেয়ারম্যান রুহুল আমিন প্রধান জানান,ওই ইউনিয়নের সরকার পাড়া গ্রামের ভ্যান চালক সমশের আলীর পুত্র সুজন একই ইউনিয়ের জলাপাড়া গ্রামে মামার বাড়িতে থাকতো। গাবতলীতে ট্রাক-অটো সংঘর্ষে যুবক নিহত বগুড়া গাবতলী উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটো টেম্পোর সংঘর্ষে গোলাম রব্বানী (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) এএসআইসহ ৩ জন আহত হন। হতাহতরা অটো টেম্পোর যাত্রী ছিলেন। শুক্রবার বগুড়া-গাবতলী সড়কের চকবোচাই এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত রব্বানী গাবতলী উপজেলার তরফমেরু দক্ষিণপাড়ার দুদু মণ্ডলের ছেলে। গৌরীপুরে বিদ্যুত্স্পর্শে যুবকের মৃত্যু ময়মনসিংহ গৌরীপুরে বিদ্যুত্স্পর্শ হয়ে শাহীন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার মাওহা ইউনিয়নের ধারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। জানা য়ায়, ধারাকান্দি গ্রামের ফক্কর উদ্দিনের ছেলে শামীম রাতে একটি চোরাই লাইনে বিদ্যুত্ সংযোগের কাজ করছিলেন। এ সময় বিদ্যুত্স্পর্শে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মহেশখালীতে ট্রান্সফারমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মুখবেকী এলাকায় গভীর রাতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে যেয়ে শাহাব উদ্দীন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে স্থানীয় মুখবেকী গ্রামের ছালেহ আহম্মদের পুত্র। ঘটনাটি ঘটেছে শুক্রবার। স্থানীয়রা দেখতে পায় যে মুখবীে গ্রামের বিদ্যুতের খুঁটির ট্রান্সফরমার এর সাথে এক ব্যক্তির ঝুলন্তলাশ। যুবকটি পুড়ে বিকৃত অবস্থার সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজন মহেশখালী থানা পুলিশকে সংবাদ দিলে বিদ্যুত্ কর্মীদের সহায়তায় যুবকে নামিয়ে মহেশখালী থানায় নিয়ে আসে। মৃত যুবকের আত্মীয় স্বজনরা লাশের পরিচয় শনাক্ত করে। মৃত যুবকের পকেটে একটি মোবাইল ও ট্রান্সফরমার চুরির সরঞ্জাম পাওয়া গেছে। পাবনার ফরিদপুরে দুর্ঘটনায় শিশু নিহত পাবনা ফরিদপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ১ শিশু নিহত ও অপর ১ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার খলিশাদহ গ্রামের আলিমের ছেলে আগুন (৫) ও তার ফুফাত ভাই মুরাদের ছেলে সিয়াম (৬) বাঘাবাড়ী-টেবুনিয়া সড়কের উপজেলার খলিশাদহ গ্রামের সোনার বাংলা ক্লাবের চৌ-রাস্তায়, রাস্তা পারাপারের সময় ১টি কাভার্ট ভ্যান বাঘাবাড়ীর দিকে যাবার সময় শিশু দুটিকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনা স্থলে শিশু আগুন মারা যায় এবং অপর শিশু সিয়ামকে আহত অবস্থায় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তালায় ট্রাকের ধাক্কায় ছাত্রীর মৃত্যু সাতক্ষীরা তালায় ট্রাকের ধাক্কায় মৌসুমী সুলতানা (২০) নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সে তালা উপজেলার পাঁচপাড়া গ্রামের কামাল গাজীর কন্যা। এসময় আহত হয়েছে মৌসুমীর চাচা ও চাচাতো বোন। বৃহস্পতিবার রাতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার বাইগুনি পুরাতন মসজিদের সামনে উক্ত দুর্ঘটনা ঘটে। রাজবাড়ীতে দুঘর্টনায় ২ জন নিহত রাজবাড়ীর সোনাপুর-বোয়ালিয়া সড়কের মাজবাড়ী জাহানারা বেগম ডিগ্রী কলেজ এলাকায় শুক্রবার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২জন নিহত হয়েছে। আহত একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃগী ইউনিয়নের চেয়ারম্যান বদর উদ্দিন সরদার জানান, কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের আড়কান্দি গ্রামের কেয়ামদ্দিনের ছেলে রং মিস্ত্রি আবুল কালাম (২২), রজব আলী খানের পুত্র তৈয়ব আলী (২০) ও তার মাতা মমতাজ বেগম (৫০) মোটরসাইকেল যোগে কালুখালীর উদ্দেশ্যে রওনা হয়। সোনাপুর-বোয়ালিয়া সড়কের মাজবাড়ী জাহানারা বেগম ডিগ্রী কলেজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তৈয়ব আলী (২০) ও আবুল কালাম (২২) মারা যায়। শ্রীপুরে স্বামীর নির্যাতনে গৃহবধূর আত্মহত্যা মাগুরার শ্রীপুর গ্রামের একাধিক পত্নীর নায়ক ও বহু বিয়ের হোতা স্বামী মঞ্জু শেখের নির্যাতন সইতে না পেরে গৃহবধূ চুমকি বেগম (২০) গতকাল শুক্রবার অবশেষে সিলিং ফ্যানের সাথে গায়ের কাপড় জড়িয়ে আত্মহত্যা করেছে। উপজেলা সদরের শ্রীপুর গ্রামের মৃত আমজাদ শেখের পুত্র মঞ্জু শেখ (৩৮) গত ৩ মাস পূর্বে মাগুরা আমুড়িয়া গ্রামের জহুর আলীর কন্যা চুমকি বেগমকে (২০) ভালবেসে নিজে বিয়ে করে। বিয়ের পর থেকে কিছুদিন যেতে না যেতে বিভিন্ন অজুহাতে স্ত্রীকে নির্যাতন করত। স্বামীর নির্যাতন সইতে না পেরে শুক্রবার ঘরের সিলিং ফ্যানের সাথে কাপড় জড়িয়ে আত্মহত্যা করে। এলাকাবাসী আরো বলেন, মঞ্জু শেখ বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে মেয়েদের আকৃষ্ট করে প্রায় দেড় ডজন বিয়ে করেছে। ২-৩ মাসের বেশি কোন স্ত্রী তার পরিবারে থাকার সুযোগ নেই। উলিপুরে কাঁঠাল পাড়তে গিয়ে একজনের মৃত্যু মৌসুমী ফল কাঁঠাল পাড়তে গাছ থেকে পড়ে নুরনবী নামের এক মধ্যবয়সী যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার জেলার উলিপুর উপজেলার দলদলিয়া বাজারে এ ঘটনা ঘটে। ঐদিন দলদলিয়া বাজারের অদূরে মহুবরের পুত্র নুরনবী বাড়ির পার্শ্বে কাঁঠাল পাড়তে গাছে উঠে। এসময় পা ফসকে মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বোয়ালমারীতে ট্রেনে কেটে কিশোরী নিহত বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামের সিরাজ মোল্লার কন্যা নিপা (১৩) গতকাল শুক্রবার ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছে। বোয়ালমারী রেলস্টেশন থেকে ট্রেনটি ছেড়ে ভাটিয়াপাড়া যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিপা জন্মগতভাবে প্রতিবন্ধী ছিল।