নাঙ্গলকোটের পৌর নির্বাচনে আ’লীগে একক, বিএনপিতে দুই প্রার্থী

কুমিল্লা নাঙ্গলকোট পৌরসভা মেয়র পদে উপ-নির্বাচনে আ’লীগের একক প্রার্থী হলেও বিএনপি’র দু’জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌর আ’লীগের আহবায়ক একেএম মনিরুজ্জামান খান, একই দলের বিদ্রোহী প্রার্থী উপজেলা আ’লীগ নেতা তাজুল ইসলাম মেম্বার, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বিএনপি নেতা মাঈন উদ্দিন নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করে। আ’লীগের দলীয় সিদ্ধান্তের ফলে তাজুল ইসলাম মেম্বার তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়। তবে বিএনপি ঐক্যমতে পৌঁছাতে না পারায় দু’জন নির্বাচন করছেন। এদের মধ্যে তৌহিদুর রহমান মজুমদার হচ্ছে আবদুল গফুর ভুঁইয়া গ্রুপ এবং মাঈন উদ্দিন মোবাশ্বের আলম ভুঁইয়া সমর্থিত গ্রুপের। পৌরসভায় ভোটার সংখ্যা ১৫হাজার ৩৫৭ জন। পুরুষ ভোটার ৭হাজার ৫৬২জন এবং মহিলা ভোটার ৭ হাজার ৭৯৫জন। ভোট কেন্দ্র ১১টি। আসছে ২৫ জুন এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গত ১৫ মার্চ নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে পৌর মেয়র সামছুউদ্দিন কালু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মেয়রের পদটি শূন্য হয়।