সাপের কামড়ে মৃতকে আগুনে ঝলসিয়ে বাঁচানোর ব্যর্থ চেষ্টা
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
প্রকাশ : ২০ জুন ২০১৪, ২১:১০
গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে গতকাল শুক্রবার সকালে সাপের কামড়ে মৃত কামরুল ইসলামের (৪০) লাশ আজিজুল হক নামে এক কবিরাজ আগুনে ঝলসিয়ে বাঁচানোর ব্যর্থ চেষ্টা করেন। কামরুল গত বৃহস্পতিবার রাতে ঘুমন্ত অবস্থায় সাপের কাপড়ে মারা যান। মৃত ব্যক্তিকে আগুনে ঝলসিয়ে বাঁচানো সম্ভব বলে দাবি করেন কবিরাজ আজিজুল হক। তাই কবিরাজ উঠানে কাঠ সাজিয়ে তার উপরে মৃত কামরুলকে রেখে আগুন লাগিয়ে ঝলসান। প্রায় ২০-২৫ মিনিট ঝলসানোর পর কামরুলকে বাঁচাতে না পারায় কবিরাজের উপর স্থানীয় লোকজন মারমুখী হন।