বাকৃবিতে বর্ধিত সেমিস্টার ফি বাতিলের দাবিতে অফিসে তালা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২য় বর্ষের শিক্ষার্থীরা বর্ধিত সেমিস্টার ফি বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। জানা যায়, সেমিস্টার ফি ১ হাজার ২০০ টাকাসহ টিএসসি উন্নয়ন ফি, ছাত্র সংসদ ফিসহ অন্যান্য ফি বাতিলের প্রতিবাদে গত রবিবার থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে ভিসির বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করে সকল অনুষদের ২য় বর্ষের শিক্ষার্থীরা। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্ধিত সেমিস্টার ফি ১ হাজার ২০০ থেকে ৬০০ টাকা করার সিদ্ধান্ত নেয়। তবে প্রশাসনের সেই সিদ্ধান্ত মেনে নেয়নি আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানায়, বর্ধিত সেমিস্টার ফি বাতিল না করা পর্যন্ত আন্দোলন চলবে।