সপরিবারে দেশে এসেছেন সজীব ওয়াজেদ জয়
প্রকাশ : ২০ জুন ২০১৪, ২২:২৪
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সপরিবারে দেশে এসেছেন। কাতার এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে গতকাল শুক্রবার সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তার সাথে স্ত্রী ক্রিস্টিন ওভারমায়ার ওয়াজেদ, মেয়ে সোফিয়া ওয়াজেদ ও তার স্ত্রী পক্ষের একজন আত্মীয়ও এসেছেন। এবার তিনি ১ মাস দেশে থাকবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মেয়ে সোফিয়া ওয়াজেদের স্কুলে গ্রীষ্মকালীন অবকাশ থাকায় জয় দেশে ফিরেছেন। ১ মাস দেশে অবস্থানকালে তিনি তথ্য ও প্রযুক্তি-সম্পর্কিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিবেন। আজ শনিবার সকাল ১০টায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক এক মতবিনিময় সভায় অংশ নিবেন জয়।