রুনির পাশে পার্সি

বৃহস্পতিবার উরুগুয়ের বিপক্ষে গোল করার মধ্যদিয়ে বিশ্বকাপে প্রথম গোল পেয়েছেন ইংলিশ স্ট্রাইকার ওয়েন রুনি। কিন্তু তার গোলে হয়েছে হীতে বিপরীত। উরুগুয়ের কাছে হারায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে ইংল্যান্ডকে। এতে ফোঁসে ওঠেছে ইংলিশ মিডিয়া ও সমালোকরা। রুনির গোলকে অশুভ করে দেখছেন সমালোচকরা। এই স্ট্রাইকার যখন একের পর এক দুয়ো শুনছেন, তখন পাশে এসে দাঁড়িয়েছেন তার ম্যানইউ’র সতীর্থ রবিন ফন পার্সি, ‘গোল করায় তাকে দোষারোপ করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। ওয়েন অনেক বড় মাপের একজন খেলোয়াড়। ম্যানচেস্টার ইউনাইটেডে এসে আমি এটা বুঝতে পেরেছি। এদিকে, বিশ্বকাপে ইংল্যান্ড গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়ায় ফেইসবুকে ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন রুনি।