এক নগণ্য ভক্ত হিসেবে আমি রবীন্দ্রসংগীত শুনি

সম্প্রতি একটি ফ্যাশন ইভেন্টে অংশ নিতেই ঢাকায় দু’দিনের জন্য ঘুরে গেলেন সোহা আলী খান। একে তো রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয়তার সূত্রে সম্পর্কিত, পাশাপাশি বাবার সম্পর্কে নবাব বাড়ির কন্যা। তাই আদরের এই দুলালী ফ্যাশন ইভেন্টের পর একেবারেই অনাড়ম্বর এক ডিনার পার্টিতে অংশ নেন। সেখানেই অনেকেই তাকে একটি প্রশ্ন করেন। রবীন্দ্রসংগীত শোনা হয়! প্রশ্ন শুনেই সোহা বলেন, ‘কেন শুনবো না। তবে, রবীন্দ্রসংগীত শুনি পারিবারিক সূত্রে নয়। আমি এক ভক্ত হিসেবে। এক নগণ্য ভক্ত হিসেবে রবীন্দ্রসংগীত শুনি।’ এছাড়া বাংলাদেশে ভ্রমণ কেমন লাগছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার এশিয়ার দেশগুলোকে নিজের উঠোন মনে হয়। মায়ের কাছে বাংলাদেশের গল্প শুনেছি। এসে ভালো লাগছে। এয়ারপোর্ট থেকে তাই বাইরের দৃষ্টিনন্দন ঢাকাকে দেখছিলাম।’ এছাড়া বাংলা চলচ্চিত্র প্রসঙ্গ এলে সোহা বলেন, ‘আমার খুব ইচ্ছে ছিল ঋতুপর্ণ ঘোষের ছবি করার। ঋতু দা’র রবীন্দ্রসাহিত্যের ওপরে কোনো ছবি করার। কারণ আমার কাছে মনে হতো তিনিই ফুটিয়ে তুলেছেন। এক্ষেত্রে ঐশ্বরিয়া খুব লাকি। তবে আমি অভিনয়ের জন্য মুখিয়ে ছিলাম না কখনওই। এখন না। ভালো লাগলেই তবেই সে কাজটি করি।’