মোদি’র চায়ের দোকানে বিদ্যা
প্রকাশ : ২১ জুন ২০১৪, ২০:৩৯
মাত্র কয়েকদিন আগে মাধুরী তার দেশের প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানান দার্জিলিং চা পানের জন্য। এবারে প্রচারণার জন্য তিনি যাচ্ছেন গুজরাটের বরোদায়। সেখানকার একটি চায়ের দোকানে যেতে চান তিনি। যেখানে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনী প্রচারে বিজেপি ও তাদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির সমর্থনে ওই চায়ের দোকান থেকে বিনামূল্যে চা বিতরণ করা হয়েছিল। কারণ শৈশবে চা বিক্রেতা হিসেবেই কর্মজীবন শুরু হয়েছিল মোদির। এই স্টল থেকেই তার যাত্রা শুরু। বিদ্যা এবারে সেই প্রচারের আলো ফেলতেই মোদির দোকানের চা খেতে যাবেন পুরো শুটিং ইউনিট নিয়ে। তবে এ নিয়ে লোকসভার কারো কোনো মতামত পাওয়া যায়নি।