অ্যালবাম এখন শুধু দোকানের শোপিস
প্রকাশ : ২১ জুন ২০১৪, ২০:৩৯
দীর্ঘদিন যাবত্ গানের ভুবনে আপনাকে সরব দেখা যাচ্ছে না।
এই ব্যাপারে আমি একটু দ্বিমত করি। কারণ অ্যালবাম বের করা মানেই তো নিয়মিত থাকা না। আমি গানে নিয়মিতই আছি। গত্বাঁধা নিয়মিত কাজ তো আমি কখনই করিনি। এখনো করি না। বেশ অনেকদিন হয়ে গেল দুটি গান করেছি। ‘আজ এক নতুন দিন’ ও ‘এভরিথিং ব্রেথ ইউ টেক’ গানটির বাংলা ভার্সন। রেডিও ফুর্তিতে এই দুটি গান চলছে। ইতোমধ্যে শ্রোতাদের বেশ সাড়া পেয়েছি।
অ্যালবামের প্রতি কি তাহলে আপনারও নেতিবাচক ধারণা তৈরি হয়েছে?
অ্যালবাম আমরা কয়জন করি এখন। সবাই এখন ডিজিটাল পদ্ধতিগুলো অবলম্বন করছে। অ্যালবাম এখন শুধু দোকানের শোপিস। যে কয়জন অ্যালবাম বের করছেন তারা আয়ের ভিন্ন একটা উত্স রেখেই বের করছেন। না হলে অ্যালবাম বের করে তো কেউ আর লসের মুখ দেখতে চায় না।
এখন তো বিশ্বকাপ মৌসুম চলছে, আপনার পছন্দের দল কোনটি?
আমি বরাবরই জার্মানির সমর্থক। খুব একটা খেলা না দেখলেও জার্মানির খেলা আমি দেখি। কারণ আমি যেটা বুঝি জার্মানির একটা ধারাবাহিকতা আছে। স্পেনের কথা যদি বলি গতবার বিশ্ব চ্যাম্পিয়ার আর এবার প্রথম রাউন্ডেই নকআউট। জার্মানির ক্ষেত্রে এমনটা দেখা যায় না। তাদের একটা ধারাবাহিকতা রয়েছে এবং ৯০ মিনিট আকর্ষিত করার মতো খেলা তারা খেলে।
সাক্ষাত্কার : মোস্তাফিজ মিঠু