আইজিসিসি’তে লিলি ইসলামের একক সংগীতসন্ধ্যা

ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার নিয়মিত তাদের সংগীত পরিবেশনার ধারাবাহিকতায় গত ২০ জুন আয়োজন করে বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী লিলি ইসলামের একক রবীন্দ্রসংগীতের আসর। শিল্পী তার যন্ত্রাণুষঙ্গের সাথে টানা কয়েকঘণ্টা রবীন্দ্রসংগীতের মূর্চ্ছনায় মুগ্ধ করে রাখেন দর্শকদের। শিল্পীর পরিবেশনায় ছিল—আবার এসেছে আষাঢ়, বাদল দিনের প্রথম কদম ফুল, এমনও দিনে তারে বলা যায়, আজি ঝরো ঝরো বাদল দিনে, মন মোর মেঘেরও সঙ্গী ইত্যাদি। শিল্পীর পরিবেশনা প্রসঙ্গে লিলি ইসলাম বলেন, ‘আইজিসিসি আমাদের মূল ধারা গানের ক্ষেত্রে অন্যতম একটি প্লাটফর্ম হিসেবে কাজ করছে। সেক্ষেত্রে যেকোনো শিল্পীর ক্ষেত্রেই এই ধরনের মঞ্চে গাইতে ভালো লাগে। খুবই উপভোগ করেছি। বর্ষা নিয়ে বিশেষ পরিবেশনায় দর্শকদের পছন্দ অনুযায়ী গান করেছি।’