ওয়ার্ল্ড কাপ ফ্রি কিক
প্রকাশ : ২১ জুন ২০১৪, ২০:৪১
এটিএন বাংলায় আজ রাত ১টায় প্রচার হবে বিশ্বকাপ ফুটবল ২০১৪ উপলক্ষে প্রতিদিনের আয়োজন কুইজ শো ‘ওয়ার্ল্ড কাপ ফ্রি কিক’। এস এম আবদুস শাকুরের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জিললুর রহমান। অনুষ্ঠানের প্রতিটি পর্বেই থাকে দুজন সেলিব্রেটি এবং এসএমএস- এর মাধ্যমে বিজয়ী দুজন সহ মোট চার জন প্রতিযোগী।