ব্যক্তি উদ্যোগে
২ কি.মি রাস্তার
কাজ উদ্বোধন
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
প্রকাশ : ২১ জুন ২০১৪, ২১:০০
ঝিনাইদহের কালীগঞ্জে গতকাল শনিবার তৈলকুপ গাজীপাড়া ইউসুফ আলী সড়কের উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এলাকার মানুষের জনদুর্ভোগের কথা বিবেচনা তেলকুপ গ্রামের সমাজ মিয়া নিজ উদ্যোগে তার মরহুম পিতার নামে বিশ লক্ষ টাকা ব্যয়ে ২ কিলোমিটার সড়কটি সেমি পাকা করে দেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাতা মিয়া। বক্তব্য রাখেন কমরেড আব্দুস সালাম, স্থানীয় আঃ লীগের নেতা সরোয়ার হোসেন প্রমুখ। বক্তব্যে বলেন, প্রতিটি গ্রামে একজন করে পাতা মিয়ার সমাজ সেবকের ভূমিকা পালন করতে হবে তা হলে সমাজের মানুষ আরো সুন্দরভাবে বাঁচতে পারবে।