দশ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন তালতলীর ৯ জেলে

বঙ্গোপসাগরের লাল দিয়া ও পক্ষিদিয়ার চর এলাকা থেকে অপহূত ১০ জেলের মধ্যে ৯ জন ১০ লাখ টাকা মুক্তিপণ দিয়ে শনিবার ভোরে ছাড়া পেয়েছে। অন্য একজনের টাকা দিতে না পাড়ায় তাকে এখনও আটকিয়ে রাখা হয়েছে। তেতুলবাড়িয়ার ট্রলার মালিক মো: ফোরকান প্যাদা জানান, গত ১৫ জুন সাগরে মাছ ধরার সময় মুক্তিপণের দাবিতে তালতলীর ৭ ও পাথর ঘাটার ৩ জেলেসহ ১০ জনকে মুক্তিপণের দবিতে জাহাঙ্গীর বাহিনী অপহরণ করে ৫ দিন আটক রাখে। শুক্রবার ট্রলারের মাধ্যমে জলদস্যুদের হাতে মুক্তিপণের ১০ লাখ টাকা পৌঁছে দিলে শনিবার ভোরে শহীদ নামে একজন বাদে বাকী ৯ জনকে ছেড়ে দেয়। ছাড়া পাওয়া জেলেরা হল তেতুলবাড়িয়ার শহীদ মাঝি, ফজলু মাঝি, ছগির মাঝি, জাহাঙ্গীর, বেল্লাল, নিন্দ্রা গ্রামের হালিম, তালতলীর জাফর।