বগুড়ায় বর্ষণমুখর সন্ধ্যায় কবিদের
কবিতা পাঠ
প্রকাশ : ২১ জুন ২০১৪, ২১:০১
বাইরে বৃষ্টি, হলের ভেতরে নীরবতা। কবি আর দর্শক-শ্রোতা একাকার হয়ে উপভোগ করেছেন বর্ষার কবিতা। একের পর এক কবি মঞ্চে আসছেন আর তাঁর কবিতা পাঠে দর্শক-শ্রোতা বিমোহিত হচ্ছেন। বগুড়াতে এই প্রথম অগ্রজ-অনুজের সমন্বয়ে শুধুমাত্র বর্ষার কবিতা পাঠের আয়োজন। আয়োজনের শিরোনাম ছিল: ‘বর্ষায় কবিতা, কবিতায় বর্ষা’। বগুড়ার ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় উডবার্ণ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ভিন্নধর্মী এই আয়োজন শ্রোতাদের বিমোহিত করে। স্বরচিত কবিতা পাঠে অংশগ্রহন করেন- বজলুল করিম বাহার, মুহম্মদ শহীদুল্লাহ, রেজাউল করিম চৌধুরী, শোয়েব শাহরিয়ার, মনজু রহমান, খন্দকার বজলুর রহিম, খৈয়াম কাদের, পলাশ খন্দকার, আব্দুল খালেক, শিবলী মোকতাদির, পান্না করিম, মতিয়ার রহমান, আজিজার রহমান প্রমুখ।