সৈয়দপুরে শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণের ফলক স্থাপন আজ

স্বাধীনতার ৪৩ বছর পর সৈয়দপুরের স্থানীয় শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণের ফলক স্থাপন করা হবে আজ। সৈয়দপুর বিমানবন্দর সড়কের ডাকবাংলোর বিপরীতে সকাল ১০টায় এ ফলক স্থাপন করা হবে। নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী প্রধান অতিথি ও বিশেষ অতিথি সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার উপস্থিত থাকবেন বলে শহীদ স্মৃতিস্তম্ভ কমিটির সভাপতি আলহাজ্ব বখতিয়ার কবীর ও অধ্যাপক সাখাওয়াত্ হোসেন খোকন জানান।