সংবাদ সংক্ষেপ

জয়পুরহাটে ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন জয়পুরহাট প্রতিনিধি \ জয়পুরহাটে নানা আয়োজনে উদযাপিত হলো একাত্তর টেলিভিশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল শনিবার সকালে পৌর মিলনায়তনে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামসুল আলম দুদু। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দৈনিক ইত্তেফাক ও একাত্তর টেলিভিশনের জয়পুরহাট প্রতিনিধি এসএম মাহমুদুল হক দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিবুল আলম লিটন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাজা চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ প্রমুখ। বাউফলে পাঁচ কি. মি. নতুন বিদ্যুত্ লাইনের উদ্বোধন বাউফল সংবাদদাতা \ গতকাল শনিবার সকালে উপজেলার কালাইয়ার শৌলা, আদাবাড়িয়া ও কনকদিয়া ইউনিয়নের প্রত্যন্ত পল্লীর প্রায় পাঁচশ পরিবারের মধ্যে পাঁচ কিলোমিটার বিদ্যুত্ সংযোগের উদ্বোধন করেন জাতীয় সংসদের চীফ হুইপ আ,স,ম ফিরোজ এমপি। এতে ওই এলাকার পাঁচটি গ্রামের জনগণ বিদ্যুত্ সুবিধা পেয়েছে। বাউফল উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী মজিবুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ আলহাজ্ব আ,স,ম ফিরোজ এমপি। উপস্থিত ছিলেন, বাউফল পল্লী বিদ্যুত্ সমিতির জেনারেল ম্যানেজার আবুবকর সিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার প্রমুখ। কোটালীপাড়ায় আইন-শৃঙ্খলা কমিটি ও উন্নয়ন কর্মীদের সভা কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইউপি আইন-শৃঙ্খলা স্ট্যাডিং কমিটি ও উন্নয়ন কর্মীদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) হলরুমে ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগীতায় জাগরণী সংস্থা এবং সহযোগী সংস্থা আরডিএস ও সাঁড়ার ইএএলএস প্রকল্পের আয়োজনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ঘাঘর ইউপি চেয়ারম্যান নাদের আলী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিকাইল। সমন্বয় সভায় থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান হান্নান শেখ, সামচুল হক, জাগরণী সংস্থার সভানেত্রী বিভা রানী বসু, নির্বাহী পরিচালক রেনুকা বিশ্বাস, প্রোগ্রাম কো-অর্ডিনেটর রমেন্দ্র নাথ মন্ডল বক্তব্য রাখেন। নারী ও শিশু পাচার প্রতিরোধে জীবননগরে প্রচারণা জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ নারী ও শিশু পাচার প্রতিরোধে চুয়াডাঙ্গাস্থ-৬ বিজিবি ব্যাটালিয়ন প্রচারণায় নেমেছে। বিজিবি সদস্যরা গত শুক্রবার হতে সীমান্তবর্তী গ্রামগুলোতে এ প্রচারণা শুরু করেছে বলে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল এস এম মনিরুজ্জামান জানিয়েছেন। জীবননগর উপজেলা সীমান্তে অবস্থিত বেনীপুর, মেদিনীপুর, নতুনপাড়া, গয়েশপুর, ধোপাখালী ও রাজাপুর বিওপি কমান্ডারগণ বিজিবি সদস্যদের নিয়ে এ প্রচারণা শুরু করেন। প্রচারণাকালে সীমান্ত গ্রামের সকল বয়সী মানুষদেরকে একত্রিত করে নারী ও শিশু পাচারের পাচারকারীদের বিভিন্ন কলা-কৌশলসহ নারী ও শিশু পাচারের কুফল বর্ণনা করা হচ্ছে। এ ধরনের কোনো তথ্য পাওয়া গেলে তা সঙ্গে সঙ্গে বিজিবিকে জানানোর জন্য বলা হচ্ছে বলে সূত্রে জানা গেছে। নরসিংদীতে পাবলিক সার্ভিস ডে উপলক্ষে প্রেস কনফারেন্স নরসিংদী প্রতিনিধি \ আগামী ২৩ জুন পাবলিক সার্ভিস ডে উপলক্ষে গতকাল শনিবার নরসিংদীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ ওবায়দুল আজম। জেলা তথ্য কর্মকর্তা সানজীদা আমীনের সঞ্চালনায় অনুষ্ঠিত কনফারেন্সে বক্তব্য রাখেন, নেজারত ডেপুটি কালেক্টর মাহাবুব উল করিম, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সেক্রেটারী মাখন দাস, প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবু নিবারণ রায়, সাংবাদিক আবুল ফায়েজ প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়ায় ই-সেবা বিষয়ক প্রেস ব্রিফিং ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ও তথ্য অফিসের উদ্যোগে জনসেবা সপ্তাহ ও ই-সেবা বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড.মোঃ মোশাররফ হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ ছাল্লালের সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন সিভিল সার্জেন ডাঃ নারায়ণ চন্দ্র দাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা। এতে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরাসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশ নেন। স্বরূপকাঠিতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা \ স্বরূপকাঠিতে একেএমএ আউয়াল ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শনিবার স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে ওই ক্যাম্পের উদ্বোধন করেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএমএ আউয়াল। এতে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা লায়লা ইরাদ, পিরোজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল গনি, পিরোজপুর জেলা বিএমএ ও স্বাচিপ সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান বাদল, ঢাকা সিটি ডেন্টাল কলেজের সহকারী অধ্যাপক ডা. টুটুল প্রমুখ। মহেশপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল উদ্বোধন মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ গতকাল শনিবার সকালে মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরদার। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, ইউপি আ’লীগের সভাপতি ডাঃ আতাউর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মির্জা মিজানুর রহমান। উপস্থিত ছিলেন শিক্ষক নেতা আক্কাস আলী, মতিয়ার রহমান, আব্দুল কাদের, শওকত আলী, এহসানুল ইসলাম, দেলোয়ার হোসেন, শরিফুল ইসলাম প্রমুখ। কৃষি জমি রক্ষায় রায়গঞ্জে আলোচনা রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ রায়গঞ্জে সি-টি ফাউন্ডেশনের কমপ্যাক্ট টাউনশিপস বিষয়ক অংশগ্রহণমূলক আলোচনা সভা গত শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মুক্ত জীবনের সাধারণ সম্পাদক খোরশেদ আলম। প্রধান অতিথি ছিলেন সি-টি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, গবেষক ড.আবুল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন রায়গঞ্জ প্রেসক্লাব সভাপতি দীপক কুমার কর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সি-টি ফাউন্ডেশন সদস্য একরাম হোসেন, প্রাক্তন অধ্যক্ষ মুহাঃ শামছুল হক, অধ্যক্ষ গোলাম মোস্তফা, উপাধ্যক্ষ হাসিনা মোর্শেদ, প্রভাষক শহীদুল ইসলাম, প্রধান শিক্ষক পরিমল কুমার সাহা, শিক্ষক মজিবর রহমান, জাহানারা জেসমিন, আবু সুফিয়ান কামাল প্রমুখ। পিরোজপুরে ফ্রি ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্প পিরোজপুর অফিস \ এ কে এম এ আউয়াল ফাউন্ডেশনের উদ্যোগে গত শুক্রবার পিরোজপুরে দিনব্যাপী ফ্রি ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ফ্রি ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন পিরোজপুর-১ আসনের এমপি এ কে এম এ আউয়াল। ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসেস লায়লা ইরাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিরোজপুর সিভিল সার্জন ডাঃ আব্দুল গনি, জেলা বিএমএ সম্পাদক ডাঃ মিজানুর রহমান বাদল, দন্ত চিকিত্সক আবদুল্লাহ আল মাসুদ, বুসরাত জাহান অন্তরা প্রমুখ। দিনব্যাপী এ ফ্রি ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পে ডাঃ বুসরাত জাহান আরার তত্ত্বাবধানে দন্ত, গাইনী, মেডিসিন, চর্ম, নাক-কান-গলা, চক্ষু, শিশুসহ বিভিন্ন বিভাগে ঢাকা ও পিরোজপুরের ২৫ জন বিশেষজ্ঞ ডাক্তার দরিদ্র রোগীদের স্বাস্থ্য সেবা ও ওষুধ দেন। তারাবো পৌরসভায় বাজেট ঘোষণা রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ২০১৪-১৫ অর্থবছরের ৫৮ কোটি ৪১ লাখ ৬০ হাজার টাকার বাজেট গতকাল শনিবার ঘোষণা করা হয়েছে। তারাব পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী এ বাজেট ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন মেয়র শফিকুল ইসলাম চৌধুরী, প্রধান নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, সচিব তাজুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, মেডিক্যাল অফিসার ডাঃ শেখ মোস্তফা আলী, নগর পরিকল্পনাবিদ নিগার সুলতানা, হিসাব রক্ষক আমিরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা সামসুদ্দিন, প্যানেল মেয়র আমির হোসেন ভুঁইয়া, কাউন্সিলর আনোয়ার হোসেন, হোসেন আহমেদ রাজিব, হামিদুল্লাহ, মহিলা কাউন্সিলর লায়লা পারভীন, সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক মো. হানিফ মোল্লা প্রমুখ। বাগেরহাটে ৭১ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাগেরহাট প্রতিনিধি \ সংবাদ সংযোগের পথিকৃত্ ’৭১ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে বাগেরহাটে। গতকাল শনিবার সকালে বাগেরহাট প্রেসক্লাব অডিটরিয়ামে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি শওকত আলী আকুঞ্জীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক এবিএম মোশাররফ হোসাইন। আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সাহা, আহসানুল করিম, মো. আলী আকবর টুটুল, আজাদুল হক, মো. কামরুজ্জামান, ইয়ামিন আলী ও ইশরাত জাহান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন একাত্তর টিভির বাগেরহাটের স্টাফ রিপোর্টার বিষ্ণু প্রসাদ চক্রবর্তী। নাটোরে প্রাণ কোম্পানিতে অগ্নিকাণ্ড নাটোর প্রতিনিধি \ প্রাণ কোম্পানির নাটোর কারখানার সরিষার তেল শাখায় গত শুক্রবার গভীর রাতে আগুন লাগে। ফ্যাক্টরি ম্যানেজার জানান, কারখানা বন্ধ থাকায় তেমন কোন ক্ষয়-ক্ষতি হয়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে স্থানীয় দমকল বাহিনী আগুন গিয়ে নিভিয়ে ফেলে। ঝিনাইগাতীতে ট্রান্সফরমার চুরির সময় গ্রেফতার ৭ ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা \ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া এলাকা থেকে গত শুক্রবার রাতে পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরির প্রস্তুতিকালে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, ভোররাতে বাকাকুড়া গ্রামের কুখ্যাত আলী চোরের নেতৃত্বে সংঘবদ্ধ ট্রান্সফরমার চোর সিন্ডিকেটের সদস্যরা বাকাকুড়া এলাকা থেকে পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গ্রামবাসীদের প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়। পরে সংঘবদ্ধ ওই চোরেরা আলী চোরার বাড়িতে আশ্রয় নেয়। এ সময় গ্রামবাসীরা আলী চোরার বাড়ি ঘেরাও করে রাখে এবং থানা-পুলিশকে খবর দেয়। পুলিশ গতকাল শনিবার আলী চোরার বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে, বাকাকুড়া গ্রামের আলী চোরা (৩০), তার স্ত্রী জাহানারা বেগম (২০), আনেয়ার হোসেন (২২), বাদশা মিয়া (৩৫), শ্রীবরদী উপজেলার পশ্চিম ঝিনা গ্রামের সিরাজুল ইসলাম (৩০), নেত্রকোনা জেলার বড় কাইলাতি গ্রামের চান মিয়া (৩৫), একই গ্রামের ময়েন উদ্দিন (৩৫)। পুলিশ জানায়, আলী চোরার বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। নওগাঁয় একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন নওগাঁ প্রতিনিধি \ একাত্তর টেলিভিশনের ২য় বর্ষপূর্তি পালন উপলক্ষে নওগাঁয় র্যালি ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রশাসক এনামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খান, নওগাঁ পৌর মেয়র নজমুল হক সনি, ক্লাবের সহ-সভাপতি শাজাহান আলী, বিশ্বনাথ দাস, সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ, চ্যানেল আই’র প্রতিনিধি কায়েস উদ্দিন, দৈনিক জনকণ্ঠ বিশ্বজিত সরকার মুনি, মাছরাঙ্গা’র প্রতিনিধি ও সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন একাত্তর টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের নওগাঁ প্রতিনিধি তন্ময় ভৌমিক। নোয়াখালীতে বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু নোয়াখালী প্রতিনিধি \ গতকাল শনিবার নোয়াখালীতে শুরু হয়েছে বৃক্ষ রোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা। এ বৃক্ষ মেলার অনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারপ্রাপ্ত ডিসি মোঃ আমিনুল ইসলাম। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি মোঃ শাহ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় ভারপ্রাপ্ত ডিসি প্রধান অতিথি ও পুলিশ সুপার মোঃ ইলিয়াছ শরিফ বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে বিভাগীয় বন কর্মকর্তা সানাউল্যা পাটোয়ারী, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, বন বিভাগের উপকারভোগীদের সভাপতি সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের নেতা আবদুল মমিন বিএসসি ও মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাহ্জাহান প্রমুখ বক্তব্য রাখেন। পরে উপকারভোগীদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়। নেত্রকোনায় পাবলিক সার্ভিস উইক ও ই-সেবা বিষয়ক ব্রিফিং নেত্রকোনা প্রতিনিধি \ পাবলিক সার্ভিস উইক এবং ই-সেবা বিষয়ক এক প্রেস ব্রিফিং গতকাল শনিবার নেত্রকোনা সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের উদ্যোগে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. আবুল কালাম আজাদ। ই-সেবার উপর ভিডিও চিত্র উপস্থাপন করেন সহকারী কমিশনার সমীর বিশ্বাস। বক্তব্য রাখেন এডিসি আব্দুল্লাহ আল মামুন, এডিসি ইউসুফ আলী, জেলা তথ্য অফিসার মো. মোখলেছুর রহমান, আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শাহনেওয়াজ ফকির, সাংবাদিক কামাল হোসেন প্রমুখ। পাথরঘাটায় ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা \ বরগুনার পাথরঘাটা উপজেলার ৩নং নাচনাপাড়া ইউনিয়ন পরিষদের ২০১৪-১৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার প্যানেল চেয়ারম্যান মো. ফরিদ খান ৮১ লক্ষ ৮৩ হাজার ৯শ’ ৮৫ টাকার বাজেট ঘোষণা করেন। বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ সাখাওয়াত হোসেন সরকার। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, স্কুল শিক্ষক খলিলুর রহমান, সিরাজুল ইসলাম প্রমুখ। রামগঞ্জে সৃজনশীল শিক্ষা পদ্ধতি বিষয়ক কর্মশালা রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ রামগঞ্জ চ্যারিটেবল সোসাইটির উদ্যোগে গতকাল শনিবার সৃজনশীল শিক্ষা পদ্ধতি বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই ই আর প্রফেসর মোঃ নাজমুল হক, প্রফেসর রতন চৌধুরী সৃজনশীল শিক্ষা পদ্ধতি বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন, সংস্থাপন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামা পদ দে, অনুষ্ঠানের আহবায়ক ফরিদ আহম্মেদ দেওয়ান , সংগঠনের উপদেষ্টা সফিক মাহামুদ পিন্টু, সভাপতি হাফিজ আহম্মেদ, সহ-সভাপতি ইমাম হোসেন, সাধারন সম্পাদক শেখ আবুল বাশার, রামগঞ্জ পৌরসভার মেয়র বেলাল আহম্মেদ, প্রতিষ্ঠাতা সভাপতি ফয়েজ মোঃ গোলাম ফারুক, মোজাম্মেল হক মজু প্রমুখ। চারঘাটে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা চারঘাট (রাজশাহী)সংবাদদাতা \ উপজেলা ছাত্রলীগ ও ভোলাউদ্দিন স্মৃতি বৃত্তি তহবিল এর আয়োজনে চারঘাটে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শিরিন মাহবুবা এর সভাপতিত্বে গত শুক্রবার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমএমপি। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন, উপজেলা আ’লীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক ফকরুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হবিগঞ্জে ৬ নারী মুক্তিযোদ্ধাকে শিক্ষার্থীদের সহযোগিতা হবিগঞ্জ প্রতিনিধি \ হবিগঞ্জে ৬ নারী মুক্তিযোদ্ধাকে ঢাকার সানিডেল ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র-ছাত্রীদের দেয়া ১ লক্ষ ২০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। অনুদানপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধাগণ হচ্ছেন, ফারিজা খাতুন, রাজিয়া খাতুন, সাবিত্রী, হিরামনি, পুষ্প রানী ও মালতী। এ উপলক্ষে গত শুক্রবার চেতনায় ’৭১-এর উদ্যোগে এবং এডভোকেট সৈয়দ আফরোজ বখ্ত-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি এডভোকেট চৌধুরী আব্দুল হাই ও অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ। বক্তৃতা করেন, চেতনায় ’৭১ হবিগঞ্জ-এর সাধারণ সম্পাদক আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি, এডভোকেট মুরলী ধর দাস, এডভোকেট নিজামুল হক লস্কর, দৈনিক প্রথম আলোর সিলেট প্রতিনিধি উজ্জল মেহেদী, আলাউদ্দিন আহমেদ, প্রাণগোপাল দাস, মুক্তিযোদ্ধা হায়দর আলী, মুক্তিযোদ্ধা ফারিজা খাতুন, সাংবাদিক আব্দুল হালিম প্রমুখ। পরে আনুষ্ঠানিকভাবে ঢাকার সানিডেল ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র-ছাত্রীদের টিফিনের জমানো টাকা মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেয়া হয়। দৈনিক প্রথম আলোর মাধ্যমে এ অনুদান সংগৃহীত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন এডভোকেট মোহাম্মদ আব্দুল কাইয়ুম। হোমনায় এমপিকে সংবর্ধনা প্রদান হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ গতকাল শনিবার কুমিল্লা-২ হোমনা ও তিতাস উপজেলা থেকে নির্বাচিত এমপি মো. আমির হোসেন ভূইয়াকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলার কৃপারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ সেবক মো. বশির আহমেদ (নসু মাষ্টার)। বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. ইসমাইল হোসেন সিরাজী, সেক্রেটারী মনিরুল ইসলাম, জেলা ছাত্র সমাজের সদস্য সচিব মো. রবিউল আউয়াল রবি, অধ্যাপক মো. বাকী বিল্লাহ ও মাজেদুল ইসলাম শামীম প্রমুখ। সুনামগঞ্জে ই-তথ্য সেবা বিষয়ক প্রেসব্রিফিং সুনামগঞ্জ প্রতিনিধি \ সুনামগঞ্জে পাবলিক সার্ভিস সপ্তাহ উপলক্ষে এ টু আই প্রকল্পের আওতায় ই সেবা বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার প্রেস বিফিং-এ বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামীন চৌধুরী। তিনি বলেন, ই-তথ্য সেবার মাধ্যমে জনগণের দোর গোড়ায় সেবা পৌঁছে দেয়া সম্ভব। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবজিত্ সিংহ, জেলা তথ্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন প্রমুখ। মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডে দুটি প্রতিষ্ঠান পুড়ে গেছে মুন্সীগঞ্জ প্রতিনিধি \ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মুন্সীগঞ্জ হোসেন্দীতে গত বৃহস্পতিবার বিকাল ৩টায় অগ্নিকাণ্ডে সুপার বোর্ড লি. এবং সুপার ফরমিকা অ্যান্ড লেমিনেশন লি. নামের দুটি প্রতিষ্ঠানের অধিকাংশই পুড়ে গেছে। শুক্রবারও থেমে থেমে আগুন জ্বলে উঠে। ফায়ার সার্ভিসের কুমিল্লার দাউদকান্দি, ডেমরা, হাজিগঞ্জ, বন্দর এবং ঢাকার ফুলবাড়িয়া হেডকোয়াটারসহ ৬টি ইউনিট ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রতিষ্ঠান দুটির প্রায় ৪৫-৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।