চাঁদপুরে ফুটবল টুর্নামেন্ট

মিয়াজী বনাম খান বংশের ফাইনাল ম্যাচ

চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়ন পাঁচগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে শনিবার বীর মুক্তিযোদ্ধা এইচ.এন. জামান তালুকদার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে মিয়াজী একাদশ বনাম খান একাদশ ক্লাব। ৩-১ গোলে খান একাদশ ক্লাবকে পরজাতি করে মিয়াজী একাদশ ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি। সমাজসেবক সরোয়ার হোসেন স্বপনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন তালুকদার।