দেশের শ্রেষ্ঠ জাদুঘর হবে বিক্রমপুর জাদুঘর --------- সংস্কৃতি মন্ত্রী

সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বিক্রমপুর এমন একটি জনপদ যেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মূল্যবান অসংখ্য পুরাকীর্তি। সেগুলোর সংরক্ষণে বর্তমান সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। সেই জনপদে ‘বিক্রমপুর জাদুঘর’ শুধু বিক্রমপুর নয় সমগ্র বাংলাদেশের শ্রেষ্ঠ জাদুঘরে রূপান্তর হবে। জেলার শ্রীনগর উপজেলায় গত শুক্রবার বালাসুর রাজা যদুনাথ রাজার বাড়িতে ‘বিক্রমপুর জাদুঘর’র আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন। দ্বিতল ভবনের এ জাদুঘরে বিক্রমপুরের অনেক মূল্যবান নিদর্শন স্থান পেয়েছে। জাদুঘরটির উদ্যোক্তা অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি নূহ উল আলম নেনিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন—স্থানীয় সংসদ সদস্য বাবু সুকুমার রঞ্জন ঘোষ, জনতা ব্যাংকের চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারাকাত, অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহাবুবে আলম, কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভুঁইয়া ডাবলু প্রমুখ। মুন্সীগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে জাদুঘরটি নির্মিত হয়েছে।