সিলেটে জামায়াতের সেক্রেটারি গ্রেফতার
প্রকাশ : ২১ জুন ২০১৪, ২২:৫৯
জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি ফখরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ৬টি মামলার ওয়ারেন্টপ্রাপ্ত আসামি। নগরীর শাহজালাল উপশহরে রোজভিউ হোটেলের সামনে থেকে গতকাল শনিবার বিকালে শাহপরান থানা পুলিশ তাকে গ্রেফতার করে। ফখরুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানের ছোট ভাই। বিকালে আদালতে হাজিরের পর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।