আজকের রাশিফল

আজ ৯ আষাঢ়, ১৪২১ বঙ্গাব্দ এবং ২৪ শাবান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৫। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও বুধ। আপনার শুভসংখ্যা:২ ও ৫। শুভবার: সোম ও বুধ। শুভরত্ন:পান্না ও চন্দ্রকান্তমনি। প্রকৃতিগতভাবে আপনি: নিয়ম শৃঙ্খলার অনুসারী। স্মরণশক্তি ও বিশ্লেষণী শক্তি প্রখর হলেও পরিবেশ ও বন্ধুদের দ্বারা প্রভাবিত হন। তবে আদেশ দ্বারা আপনাকে পরিচালিত করা কঠিন। নিজের কাজের ব্যাপারে রয়েছে অনমনীয় মনোভাব। তবু চাটুকারিতার সামনে অনেকটা অসহায়। এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: সম্রাজ্ঞী জোসেফিন, রাজা অষ্টম এডওয়ার্ড, ড. সিরাজুল ইসলাম চৌধুরী, ভাস্কর কার্ল মিলার, আন্না আখমোতোভা, অভিনেতা বাজ বাব্বার, সাংবাদিক মাসুদুল হক প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে কোনো ধরনের বাধা সৃষ্টি হতে পারে। আজ বাকি বকেয়া না দিলেই ভালো করবেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা ঠিক হবে না। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। যোগাযোগ শুভ। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ কোনো ধরনের জনহিতকর কাজে অংশ নিতে পারেন। প্রশংসিত হওয়ার সম্ভাবনা আছে। সামাজিক কাজে সুফল পেতে পারেন। সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। আর্থিক দিক কিছুটা ভালো যাবে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পেতে পারে। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ তরুণ খেলোয়াড়দের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। খেলাধুলার সাফল্যে আনন্দদায়ক হতে পারে। পেশাজীবীদের জন্য সময় অনুকূল থাকবে। শরীর খুব একটা ভালো যাবে না। ভ্রমণের সুযোগ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ বিবাদে জড়াবার আশঙ্কা আছে। কেউ আপনাকে উত্তেজিত করার চেষ্টা করতে পারে। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। ভুল সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। প্রয়োজনে সিমিত ঝুঁকি নিন। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ সামগ্রিকভাবে দিনটি ভালো যাবে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। শান্তি ও সৌহার্দ্যপূর্ণভাবে কাজ করতে পারবেন। অকারণ দুশ্চিন্তা দূর করুন। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ মন ভালো থাকবে। দুশ্চিন্তা কিছুটা হ্রাস পাবে। ব্যবসায়িক দিক কিছুটা ভালো যেতে পারে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। শেয়ার মার্কেটে সতর্কতার সাথে বিনিয়োগ করুন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। অন্যথায় সুযোগ হাত ছাড়া হয়ে যেতে পারে। নিজের মনোভাব সহজে কারো কাছে প্রকাশ করা ঠিক হবে না। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ ব্যবসা-বাণিজ্যে প্রতিযোগিতা বৃদ্ধি পেতে পারে। বুদ্ধি খাটিয়ে পরিস্থিতি মোকাবেলা করুন। সমাজসেবামূলক কাজে আনন্দ পাবেন। কোনো বিশিষ্ট ব্যক্তির সাথে পরিচয় হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ কর্ম পরিবেশ ভালো থাকবে। কাজকর্মে সাফল্য আশা করতে পারেন। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য শান্তি বজায় থাকবে। আর্থিক কারণে দুশ্চিন্তার সম্মুখীন হতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ মন খুব একটা ভালো থাকবে না। ভাই-বোনদের কারো জন্য চিন্তিত হতে পারেন। অস্থিরতা পরিহার করে চলুন। পড়াশোনায় বাধাগ্রস্ত হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে সতর্কতার সাথে বিনিয়োগ করুন। অন্যথায় লোকশান হতে পারে। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যয় বৃদ্ধির আশঙ্ক আছে। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। মন দিয়ে কাজ করলে সাফল্য পেতে পারেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। দূরের যাত্রা শুভ। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ দিনটি খুব একটা ভালো বলা যাবে না। অপরের কোন ঝামেলায় নাক গলানো ঠিক হবে না। ব্যবসায়িক কাজকর্ম বাধাগ্রস্ত হতে পারে। প্রয়োজনে ঝুঁকি নিন। আইনগত ঝামেলা এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে।