হ লি উ ড

বহুমুখী জেনিফার

বিশ্বকাপে গাইলেন জেনিফার লোপেজ। বিশ্বকাপের দুই দিন আগেও শোনা গিয়েছিল, জেনিফার লোপেজ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গাইবেন না। অনেকেই ধরে নিয়েছিলেন সমপ্রতি প্রেমিক ক্যাসপার স্মাটের সাথে সম্পর্ক ভেঙে যাওয়ায় এবং শাকিরার ‘লা লা লা’ বেশি জনপ্রিয় হওয়ায় হতাশা থেকে হয়তো এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিন্তু ৪৪ বছর বয়সী এই পপতারকা সব সংশয় দূর করে, ব্রাজিলের সাও পাওলোতে বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতালেন তিনি। কিউবান-আমেরিকান র্যাপ শিল্পী পিটবুল এবং ব্রাজিলিয়ান শিল্পী ক্লদিয়া লেইতের সঙ্গে একই মঞ্চে লোপেজ পরিবেশন করেন এবারের অফিসিয়াল বিশ্বকাপ সঙ্গীত ‘ওলে ওলা’। জানা গেছে, আয়োজকদের সঙ্গে অর্থনৈতিক বিষয়ে মতবিরোধের কারণে অনুষ্ঠান থেকে নাম প্রত্যাহারের কথা ভেবেছিলেন তিনি। কিন্তু ভক্ত ও ফুটবলপ্রেমীদের কথা ভেবে তিনি রাজি হয়ে যান। সাও পাওলোতে প্রায় ৬০ হাজারের অধিক দর্শক এই অনুষ্ঠান উপভোগ করেছে। এবার একটু পিছনে ফেরা যাক। পুরো নাম জেনিফার লিন লোপেজ। তিনি একাধারে একজন আমেরিকান অভিনেত্রী, সংগীত শিল্পী, বিনোদন তারকা, ব্যবসায়িক উদ্যোক্তা ও প্রযোজক। ১৯৮৬ সালে মাই লিটল গার্ল নামক ছবির ছোট্ট একটি চরিত্রের মাধ্যমে বিনোদন জগতে প্রবেশ করেন এই তারকা। যদিও তার অভিভাবকের মতে, চরিত্রটি হিসপানিক হিসেবে অবাস্তব ছিল। ১৯৯১ সালে ‘ইন লিভিং কালার’ নামক অনুষ্ঠানে নাচের মাধ্যমে তিনি বিনোদন জগতে নিয়মিত হন। ১৯৯৭ সালে সেলেনা নামক চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি মূল ভুমিকায় অবতীর্ন হন। তার পরের বছর ‘আউট অব সাইট’ চলচ্চিত্রে অভিনয় করে লোপেজ লাতিন আমেরিকার প্রথম অভিনেত্রী হিসেবে দশ লক্ষ ডলার পারিশ্রমিক পান। ১৯৯৯ সালে তার প্রথম গানের অ্যালবাম ‘অন দ্য-৬’ বের হবার পর তিনি অভিনয় জীবন থেকে সংগীত জগতে সার্থকভাবে পদার্পন করেন।..................................