তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
প্রকাশ : ২২ জুন ২০১৪, ২০:০৯
ই-বুক এর পূর্নরুপ কোনটি?
সপ্তম শ্রেণি
আবু সালেহ মোহাম্মদ সায়েম
প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ।
সৃজনশীল পদ্ধতিতে পাঠ্যবই পড়ার কোন বিকল্প নেই, পাঠ্যবইটি মনোযোগ দিয়ে পড়লে সঠিক উত্তরগুলো বের করতে পারবে। জানার মাত্রাকে দেখে নাও আগামীকাল জানার কর্নারে তোমার মাত্রাকে যাচাই করে নাও।
গতকালের পর
২৮। GLONASS পদ্ধতি জিপিএস এর বিকল্প হিসেবে কোন দেশে চালু আছে?
ক. এশিয়া মহাদেশ খ. রাশিয়া
গ.ইউরোপীয় ইউনিয়ন ঘ.চীন
২৯। ইন্টারনেটে চিঠি আদান প্রদান করা যায়। এই চিঠিকে কি বলে?
ক. এসএমএস খ.এমএমএস
গ. ইমেইল ঘ. বার্তা
৩০। ইমেইল এর পূর্ন নাম কি?
ক. ইন্টার মেইল
খ. ইন্সট্যান্ট মেইল
গ. ইলেকট্রনিক মেইল
ঘ.ইন্টারনেট মেইল
৩১। এসএমএস এর পূর্ণ নাম কি?
ক. Short Message Service
খ. Short Mobile Service
গ. Short Machine Service
ঘ. Short Media Service
৩২। ই-বুক এর পূর্নরুপ কোনটি?
ক. ইলেকট্রনিক বুক
খ. ইলেকট্রনিক্স বুক
গ. ইন্টারনেট বুক ঘ. ইন্টার বুক
৩৩। ই-বুকে কি সংরক্ষণ করা যায়?
ক. কয়েক হাজার বই
খ. কয়েক হাজার গান
গ. কয়েক হাজার ছবি
ঘ. কয়েক হাজার.গেম
৩৪। ইন্টারনেটের মাধ্যমে একে অপরকে দেখে কথোপকথনকে কী বলে?
ক. অডিও কনফারেন্সিং
খ. ভিডিও কনফারেন্সিং
গ. চ্যাটিং ঘ. ই-টক
৩৫। ভিডিও কনফারেন্সিং পদ্ধতিতে ডাক্তারের কাছ থেকে রোগী চিকিত্সা সেবা গ্রহণ করাকে কি বলে?
ক. ই-মেডিসিন খ. টেলিমেডিসিন
গ. মেডিসিন সার্ভিস ঘ. ই-টেলিসিন
৩৬। নীচের কোন কম্পিউটারটি পকেটে রাখা যায় ?
ক. ডেস্কটপ খ. ল্যাপটপ
গ.পামটপ ঘ. স্মার্টফোন
৩৭। নীচের কোনটি সামাজিক যোগাযোগের মাধ্যম?
ক. এসএম,এস খ. চ্যাটিং
গ.ই-মেইল ঘ. সবকটি
৩৮। ব্যবসা বাণিজ্য সর্ম্পকিত কম্পিউটারের আধুনিক ধারণা কোনটি?
ক. ইন্টারএকটিভ
খ. ইলেকট্রনিক ব্যাংক
গ. ইলেকট্রনিক কমার্স
ঘ.ইলেকট্রনিক শেয়ারিং
৩৯। ইমেইল ঠিকানায় -এর পরের অংশে কী থাকে?
ক. ইউজার নেম খ. ডোমেইন নেম
গ.হোস্টিং নেম ঘ.ওয়েভ নেম
৪০। ইমেইল ঠিকানায় - এর আগের অংশে কী থাকে?
ক. ইউজার নেম খ. ডোমেইন নেম
গ.হোস্টিং নেম ঘ.ওয়েভ নেম
৪১।। ইন্টারনেট একাউন্ট গ্রহণকারীদের কি বলে?
ক.নেট সিটিজেন খ.নেটিজেন
গ.ওয়েভ সিটিজেন ঘ.ওয়েজেন
৪২। ডাউনলোড কি?
ক. ইন্টারনেটের তথ্য নিজের কম্পিউটারে নামিয়ে আনা
খ. নিজের কম্পিউটার থেকে তথ্য ইন্টারনেটে রাখা
গ.ইন্টারনেটে তথ্য দেখা
ঘ. ইন্টারনেটে তথ্য সাজানো
জানার কর্নার:গত দিনের বহুনির্বাচনী প্রশ্নের সবগুলো উত্তর তোমাদের জানার মধ্যে ছিল কী না মিলিয়ে দেখো।
১৫.পথঘাট চেনা যায় ১৬.যুক্তরাজ্য ১৭. প্রতিরক্ষা মন্ত্রণালয় ১৮. ১৯৭৭ সালে ১৯. ২৭ টি ২০. ২৪ টি ২১. ২০০০০ কিমি ২২.. ৪ টি ২৩. . ৩০০০০০ কিলোমিটার/সেকেন্ড ২৪. ইউরোপীয়ন ইউনিয়ন ২৫.২০১৩ সালে ২৬. Galileo ২৭.চীন