‘আজ রাতে ২-০ তে জেতার বাজি ধরেছি বন্ধুদের সাথে’

এদেশে শাবানা-উত্তর সবচেয়ে প্রভাবশালী চিত্রনায়িকা মৌসুমীর পরিবারের সকলে যে ব্রাজিলের দারুণ ফ্যান তা এরই ভেতরে অনেকেই জানেন। তাই উত্তরার বাড়িতে ব্রাজিলের খেলা মানেই বিশেষ আনন্দ আয়োজন। ব্রাজিলের খেলা নিয়ে তাই দুজনার বাজিও ধরেন নিয়মিত। আজ রাত ২টায় ক্যামেরুনের সাথে ব্রাজিলের খেলা নিয়ে মৌসুমী-ওমর সানী জুটির বাজি ২-০ তে। তাদের একমাত্র পুত্র স্বাধীনও রাত জেগে গ্রাফিক্স এডিটিংয়ের পাশাপাশি খেলাটা দারুণভাবেই উপভোগ করেন। আর পারিবারিকসূত্রে হোক আর ভালোলাগা সূত্রেই হোক স্বাধীনও ব্রাজিল-ভক্ত। খেলা দেখার উন্মাদনায় তাই তাদের কাজের শিডিউলেও ব্যাপক পরিবর্তন হয়েছে। এরই মধ্যে মৌসুমী-ওমরসানী তাদের নিজস্ব প্রযোজনার ছবির কাজ শুরু করেছেন। ‘শূন্য হূদয়’ নামের একটি চলচ্চিত্রের কাজ বেশ কিছুটা এগিয়েছে। এর পাশাপাশি আরেকটি ছবির স্ক্রিপ্টের কাজ চলছে পুরো দমে। তবে নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের কাজের পাশাপাশি, বিভিন্ন শুটিংয়ে ব্যস্ত থাকলেও এই বিশ্বকাপে আতিথেয়তা বা ঘরে বসে সকলের সাথে খেলা দেখার আনন্দটা বেশ ভালোভাবে উপভোগ করছেন মৌসুমী। বিশ্বকাপ উন্মাদনা ছুঁয়েছে মৌসুমী-ওমরসানি দম্পতিকেও। ব্রাজিলের জার্সি ও ব্রাজুকা হাতে এই ছবিটি তার প্রমাণ