বাংলার মুখ-এর বর্ষার গান
প্রকাশ : ২২ জুন ২০১৪, ২০:৪৯
২০ জুন বিকেল ৫টা থেকে জাতীয় জাদুঘর মিলনায়তনে বাংলার মুখ-এর আয়োজনে হয়ে গেল বর্ষার গান নিয়ে সংগীতানুষ্ঠান।
এ আয়োজনটি নিবেদন করা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। এখানে গান গেয়ে শুনিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আবিদা সুলতানা, ডালিয়া নওশীন, সাজেদ আকবর, সালমা আকবর, আলম দেওয়ান, আবু বকর সিদ্দিক, অণিমা রায়, স্বীকৃতি। তাদের একক, দ্বৈত ও সমবেত পরিবেশনায় উপস্থিত শ্রোতারা যেন ভিজেছেন সুরের ঝরনায়। অনুষ্ঠান প্রসঙ্গে বাংলার মুখের সভাপতি বাশার বলেন, ‘আমরা খুব শিগগিরই সারাদেশের প্রতিনিধিদের নিয়ে বড় একটি সম্মেলনের আয়োজন করব। এটি তারই ধারাবাহিকতা।’